Sosial Media
0
News
    Home best 5G phone India budget 5G phone 2026 POCO X8 Pro Max

    POCO X8 Pro Max লঞ্চ হয়েছে Dimensity 9500s প্রসেসর, 9000mAh ব্যাটারি আর 50MP OIS ক্যামেরা! দাম কত ?

    "POCO X8 Pro Max লঞ্চ হয়েছে Dimensity 9500s প্রসেসর, 8500mAh ব্যাটারি আর 50MP OIS ক্যামেরা নিয়ে। জানুন দাম, স্পেসিফিকেশন এবং পারফরম্যান্স সম্পর্কে"

    1 min read

    POCO X8 Pro Max
    caption: trakin tech

    POCO X8 Pro Max: স্মার্টফোনের বাজারে এবার সত্যিকারের ঝড় তুলতে এসেছে POCO X8 Pro Max। মার্চ 2026 এ বিশ্ববাজারে লঞ্চ হওয়া এই ফোনটি শুধু মিড-রেঞ্জ নয়, সরাসরি ফ্ল্যাগশিপ ফোনগুলোর সঙ্গে টক্কর দিতে পারে বলে টেক বিশেষজ্ঞরা মনে করছেন। ভারতে এর স্টার্টিং প্রাইস রাখা হয়েছে মাত্র 42999 টাকা। আর আন্তর্জাতিক বাজারে এটি পাওয়া যাচ্ছে 469 ডলারে। বাজেটের মধ্যে এত কিছু পাওয়া সত্যিই অবাক করার মতো।

    ফোনটিতে রয়েছে 6.83 ইঞ্চির বড় OLED ডিসপ্লে। যার পিক ব্রাইটনেস 3500 নিটস পর্যন্ত পৌঁছায়। QHD রেজোলিউশনের এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 80000 : 1 কনট্রাস্ট রেশিও রয়েছে, যা ভিডিও দেখা বা গেমিংয়ের অভিজ্ঞতাকে সম্পূর্ণ অন্য মাত্রায় নিয়ে যায়। HDR10+ সাপোর্ট থাকায় কালার এবং ডিটেইলিং একেবারে চোখ ধাঁধানো।

    এই ফোনের প্রাণ হলো MediaTek Dimensity 9500s চিপসেট। 1টি Cortex-X925 কোর 3.73GHz স্পিডে, 3টি Cortex-X4 এবং 4টি Cortex-A720 কোর। 3nm প্রযুক্তিতে তৈরি এই প্রসেসরের সঙ্গে রয়েছে Immortalis-G925 GPU এবং শক্তিশালী NPU 890। দৈনন্দিন কাজ থেকে শুরু করে হেভি গেমিং, সবকিছুতেই এই চিপসেট যথেষ্ট স্মুথ পারফরম্যান্স করে। AnTuTu বেঞ্চমার্কে এই ফোন  3085998 স্কোর করেছে, যা এই দামের ফোনের জন্য রীতিমতো অবাক করার বিষয়।

    ক্যামেরার দিক থেকেও POCO X8 Pro Max হতাশ করেনি। Rear camera রয়েছে Sony LYT-600 সেন্সরযুক্ত 50MP, যার অ্যাপার্চার f/1.5। রাতের বেলায় এবং কম আলোয় ছবি তুলতে এটি অসাধারণ কাজ করে। সঙ্গে রয়েছে 123 ডিগ্রি ফিল্ড অব ভিউ সহ 8MP আল্ট্রাওয়াইড লেন্স এবং সেলফির জন্য 20MP ফ্রন্ট ক্যামেরা। OIS থাকায় ভিডিও রেকর্ডিংয়ে ঝাঁকুনি একেবারে নেই, আর 4K ভিডিও রেকর্ডিং তো আছেই।

    ব্যাটারির ক্ষেত্রে POCO X8 Pro Max একেবারে দানবীয়। 9000mAh এর বিশাল ব্যাটারি। এই স্মার্ট ফোন এর থিকনেস মাত্র 8.2mm। 100W HyperCharge সাপোর্ট থাকায় দ্রুত চার্জ করাও কোনো সমস্যা নেই। এমনকি 27W রিভার্স চার্জিংও সাপোর্ট করে। POCO-র দাবি, স্বাভাবিক ব্যবহারে এই ফোন দুই দিন পর্যন্ত চলতে পারে।

     এই ফোনটিতে Android 16 ব্যাবহার করা হয়েছে। এর সফটওয়্যার Xiaomi HyperOS 3.0 ইউজ করা হয়েছে, যা Xiaomi র শীর্ষ ফ্ল্যাগশিপ ফোনগুলোতেও ব্যবহার করা হয়। AI ফিচারের তালিকায় রয়েছে Google Gemini, Circle to Search, AI Writing, AI Speech Recognition সহ আরও অনেক কিছু। নিরাপত্তার জন্য রয়েছে আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা প্রেস-অ্যান্ড-স্লাইড পদ্ধতিতে খুব দ্রুত আনলক করে। IP68 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স থাকায় ফোনটি বৃষ্টিতেও নিরাপদ।

    সব মিলিয়ে POCO X8 Pro Max এই মুহূর্তে বাজারের সেরা ভ্যালু-ফর-মানি ফোনগুলোর একটি। যারা কম বাজেটে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা পেতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি চমৎকার বিকল্প। গেমার থেকে শুরু করে ফটোগ্রাফি প্রেমী, সকলের কথা মাথায় রেখেই যেন তৈরি হয়েছে এই ফোন।

    Comments
    Additional JS