Sosial Media
0
News
    Home best phone under 15000 budget 5G phone 2026 Realme P4 Lite 5G realme smartphone

    Realme P4 Lite 5G লঞ্চ হলো ভারতে, 7000mAh ব্যাটারি, 144Hz Display এবং খুবই সস্তায় হতে পারে আপনার এই ফোন

    "Realme P4 Lite 5G এখন ভারতে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। MediaTek Dimensity 6300 প্রসেসর, 7000mAh বিশাল ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 144Hz display "

    3 min read

    Realme P4 Lite 5G
    captain: techno ruhez

    Realme P4 Lite 5G: বাজেট স্মার্টফোনের বাজারে Realme এবার নিয়ে এলো তাদের নতুন অস্ত্র  Realme P4 Lite 5G। 25 শে মার্চ 2026এ ভারতে অফিসিয়ালি লঞ্চ হওয়া এই ফোনটি নিয়ে বাজেট সেগমেন্টের ক্রেতাদের মধ্যে ইতিমধ্যেই বেশ আলোচনা শুরু হয়ে গেছে। Flipkart এবং Realme-এর অফিসিয়াল ওয়েবসাইট এ 25 মার্চ থেকে এটি কেনার সুযোগ মিলছে। 15000 টাকার নিচে দাম রাখার কথা জানিয়েছে কোম্পানি, যদিও এক্সপার্টদের ধারণা এটি 12000 টাকার আশেপাশে বিক্রি হতে পারে।

    এই ফোনটি Mosaic Green এবং Mosaic Blue  দুটি রঙে পাওয়া যাচ্ছে। পেছনে রয়েছে একটি আকর্ষণীয় মোজাইক প্যাটার্ন ডিজাইন, যাকে Realme "ColorPop Design" বলে উল্লেখ করেছে। দেখতে সাধারণ বাজেট ফোনের মতো না হয়ে বরং একটু প্রিমিয়াম অনুভূতি দেয় এই ডিজাইনটি। আসলে ফোনটি মূলত Realme C83-এর রিব্র্যান্ডেড। তবে পেছনের ডিজাইনে পরিবর্তন এনে একে আলাদা নাম দেওয়া হয়েছে।

    ডিসপ্লের দিক থেকে এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো 6.8 ইঞ্চির LCD প্যানেল, যেটিতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট। বাজেট ফোনে এত হাই রিফ্রেশ রেট এবং এটি স্ক্রোলিং ও গেমিংকে অনেকটাই মসৃণ করে তোলে। ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 900 নিটস পর্যন্ত পৌঁছাতে পারে, যা  দিনেও স্ক্রিন পড়তে সুবিধা হয়। তবে রেজোলিউশনের বিষয়ে কিছুটা আপোষ করতে হয়েছে । স্ক্রিনটি 1570 x 720 পিক্সেল রেজোলিউশন, যা এই সাইজের ডিসপ্লেতে একটু কম মনে হতে পারে।

    এই ফোনের প্রসেসর রয়েছে MediaTek Dimensity 6300 5G, যা 6nm এবং অক্টা-কোর প্রসেসর। এই চিপসেটটি দৈনন্দিন ব্যবহার, যেমন সোশ্যাল মিডিয়া, ব্রাউজিং এবং হালকা গেমিংয়ে যথেষ্ট সক্ষম। তাপ নিয়ন্ত্রণের জন্য ফোনে একটি ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে, যার হিট ডিসপেশন এরিয়া 5300 বর্গ মিলিমিটার। RAM হিসেবে পাওয়া যাচ্ছে 6GB, সঙ্গে ভার্চুয়াল RAM সাপোর্টে তা 12GB পর্যন্ত বাড়ানো সম্ভব। স্টোরেজ 128GB, এবং microSD কার্ডের মাধ্যমে তা আরও বাড়ানো যাবে।

    ব্যাটারির বিষয়ে Realme P4 Lite 5G সত্যিকার চমক দিয়েছে। বিশাল 7000mAh ব্যাটারি দিয়ে সহজেই দুইদিন চালানো সম্ভব। সঙ্গে রিভার্স OTG চার্জিংয়ের মাধ্যমে ফোনটিকে পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে। তবে চার্জিং স্পিডের ক্ষেত্রে হতাশ হতে হবে। মাত্র 15W চার্জিং সাপোর্ট, যা 2026 সালে বেশ পুরনো মনে হয়।

    ক্যামেরার দিকে ফোনটিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। যেখানে প্রাইমারি সেন্সর 13MP এবং সেলফির জন্য রয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা। AI ফিচারের মধ্যে রয়েছে Circle to Search, Gemini AI, AI Eraser 2.0, AI Clear Face এবং AI Outdoor Mode, যা সাধারণ ফটোগ্রাফিকে আরও সহজ করে তোলে। তবে ক্যামেরা 13MP হওয়ায় প্রফেশনাল ফটোগ্রাফির আশা না করাই ভালো।

    সফটওয়্যার হিসেবে ফোনটি Android 16 ভিত্তিক Realme UI 7.0 নিয়ে এসেছে এবং কোম্পানি দুটি মেজর OS আপডেট (Android 18 পর্যন্ত) এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, 3.5mm হেডফোন জ্যাক, Bluetooth 5.3 এবং Wi-Fi 5 সাপোর্ট রয়েছে। ব্যাটারি হেলথ ৬ বছর পর্যন্ত বজায় থাকবে বলে দাবি করেছে Realme।

    সব মিলিয়ে Realme P4 Lite 5G হলো তাদের জন্য যারা কম খরচে বড় ব্যাটারি, মসৃণ ডিসপ্লে এবং 5G কানেক্টিভিটি চান। তবে Samsung Galaxy M17e বা Redmi-এর প্রতিদ্বন্দ্বী ফোনগুলির সঙ্গে তুলনায় চার্জিং স্পিড ও ক্যামেরার দুর্বলতা কিছুটা পিছিয়ে রাখতে পারে এই ডিভাইসটিকে।

    Comments
    Additional JS